
জুবায়ের আহমেদ একজন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক। পাঁচ বছর ধরে তিনি গণমাধ্যম পেশার সঙ্গে যুক্ত। ২০২১ সালে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’-এর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে জাতীয় দৈনিক ‘কালের কণ্ঠ’-এ নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অনলাইন গণমাধ্যম ‘সিটিজেন জার্নাল ২৪’-এ নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। জনস্বার্থ ও নগর ব্যবস্থাপনা নিয়ে তিনি কাজ করছেন। ২০২৫ সালে ‘ইয়ুথ ফর ইকুয়ালিটি’ মিডিয়া অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন করেন জুবায়ের আহমেদ।

৩৮১ একরের বেশি জায়গায় গড়ে তোলা এই আবাসিক এলাকায় এখনো সেভাবে বসতি গড়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে বসতি গড়ে তোলার লক্ষ্যে একটি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করেছে রাজউক।

তিন দশক পেরিয়ে গেলেও পুরোপুরি বাসযোগ্য হয়ে ওঠেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প। অধিকাংশ প্লটে এখনো বসতি গড়ে ওঠেনি; প্রয়োজনীয় অবকাঠামো এবং সেবা-সুবিধারও ঘাটতি রয়েছে।

দাশেরকান্দি পয়ঃবর্জ্য শোধনাগার প্রকল্পের নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হয়। এতে ব্যয় হয় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। কিন্তু গুলশান, বনানী, বারিধারা, ফার্মগেট, তেজগাঁওসহ বেশ কিছু এলাকায় পয়ঃবর্জ্য প্রবাহের ড্রেনেজ লাইন না থাকায় এই প্রকল্পের পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না।

রাজউক জোন-৫-এ অনুমোদনহীন আবাসন প্রকল্পের ছড়াছড়ি। এখানে ৫৩টি আবাসন প্রকল্পেেরই কোনো অনুমোদন নেই। এই জোনে মোট জমির পরিমাণ তিন হাজার একরের বেশি।

২০২৫ সালে শুরু হওয়া এ বাজারগুলোর নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় ছয় মাস আগে। দুটি বাজারেই রয়েছে ৭৮টি করে দোকান। কিন্তু সেখানে এখনো কোনো ব্যবসা শুরু হয়নি। দোকানগুলো পড়ে আছে খালি। ক্রেতা নেই, বিক্রেতাও নেই। এমনকি বাজার দুটির আশপাশেও গড়ে ওঠেনি বসতি

সাভারের আশুলিয়ায় আমিন মোহাম্মদ, রূপায়ণ ও ড্যাফোডিল গ্রুপের বেশ কয়েকটি আবাসন প্রকল্প রয়েছে। রাজউকের অনুমোদন না থাকলেও এসব প্রকল্পের জমি বিক্রি ও ভবন নির্মাণ করা হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পিঠ বাঁচাতে এসব দায়সারা তালিকা করেছে রাজউক।

নতুন স্টুডিও জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে কাচের টুকরা। ভাঙা টিভি, ক্যামেরা, লাইট, সাউন্ডবক্স ও আসবাবপত্র। দরজায় ধারালো অস্ত্রের কোপের দাগ। কেটে দেওয়া হয়েছে সিসি ক্যামেরার বৈদ্যুতিক সংযোগ। রাজধানীর দক্ষিণ মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে এমনই তাণ্ডব চালিয়েছে একদল হামলাকারী।

রাজউকের অনুমোদন না থাকলেও থেমে নেই এসব প্রকল্পে ভবন নির্মাণ ও ভূমি উন্নয়নকাজ। স্থানীয়রা বলছেন, কৃষি, শিল্প এবং বন বিভাগের মিশ্র শ্রেণির জমিতে গড়ে ওঠা এসব বেসরকারি আবাসন মূলত রাজউকের সংশ্লিষ্ট বিভাগকে ম্যানেজ করেই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

গত ২০ সেপ্টেম্বর হঠাৎ করেই কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেনের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এতে মানুষের জীবনের সবক্ষেত্রে খরচ অনেক বেড়ে যাবে।

মাত্র ১ হাজার ১ টাকা অর্থাৎ প্রতীকী মূল্যে পুলিশ কল্যাণ ট্রাস্টকে প্রায় তিন বিঘা জমি বরাদ্দ দিয়েছিল সরকার। গুলশান আবাসিক এলাকার ১৪৪ নম্বর সড়কের এই জমিটি বরাদ্দ দেওয়া হয়েছিল নির্দিষ্ট কিছু শর্তে

ঢাকার বিভিন্ন এলাকায় ভাসমান দোকান, এমনকি স্থায়ী খাবারের দোকানেও এখন নিয়মিত একবার ব্যবহাযোগ্য প্লাস্টিকের কাপ-বাটি ও প্লেট ব্যবহার করা হচ্ছে। এগুলো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করেছে।

গণপূর্ত অধিদপ্তরে গত দেড় দশক ধরে বেশ দাপটের সঙ্গে ঠিকাদারি কাজ করে যাচ্ছেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম। কিন্তু তিনি যতটা চেষ্টা-তদবির আর প্রভাব বিস্তার করে কাজ বাগিয়ে নেন, বাস্তবায়নে ঠিক ততটাই উদাসীন থাকেন।

ভবনের অতিরিক্ত তলা নির্মাণ নিয়ে সিটি করপোরেশনের আপত্তি ছিল। ২০১১ সালে সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিদর্শনে গিয়ে কাজ বন্ধ রাখতে বলা হলেও নির্মাণ থামেনি। ১৪ তলা ভবন নির্মাণের কথা থাকলেও তা ২৮ তলা করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। কিন্তু একই সময়ে বেসরকারি চাকরিজীবী ও নিম্ন আয়ের কোটি কোটি মানুষের আয় বাড়ানোর কোনো সমান্তরাল বেতনকাঠামো নেই।

শুধু লিফট নয়, এ প্রকল্পে ইএম বিভাগের আওতায় জেনারেটর, অগ্নিনিরোধক ব্যবস্থাপনা, বৈদ্যুতিক সাবস্টেশনসহ অন্যান্য কেনাকাটায়ও অনুমোদিত দরের চেয়ে বিপুল পরিমাণ অর্থ বেশি খরচ করা হচ্ছে। এ কাজের সঙ্গে জাগৃকের নির্বাহী প্রকৌশলী (ইএম) মো. মিরাজ হোসেন জড়িত বলে জানা যায়।
-CznNewsLab-2a1688-480x270.webp)
মিরপুরের কালশীতে ২০ কোটি টাকা খরচ করে নির্মিত এই সড়কের সুফল মিলছে না। চার লেনের মধ্যে তিন লেনেই অবৈধ ট্রাকস্ট্যান্ড। গাড়িপ্রতি মাসে ৬০০ টাকা করে চাঁদা আদায় করা হয়।
